শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

কলকাতার ক্ষুদিরাম ভট্টাচার্য হাই স্কুলে মহাসমারোহে গুরু পূর্ণিমা উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

— গুরু-শিষ্য সম্পর্কের চিরন্তন মূল্যবোধ, শিক্ষার আদর্শ এবং জাতি গঠনে শিক্ষকের ভূমিকার বার্তা তুলে ধরে দক্ষিণ আখড়া তলা ক্ষুদিরাম ভট্টাচার্য হাই স্কুলে মহাসমা রোহে পালিত হলো গুরু পূর্ণিমা তিথি। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গোটা পরিবেশকে উৎসবমুখর করে তোলে। দেবী সরস্বতী ও মহর্ষি ব্যাসদেবের পদতলে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক শ্রী গোপাল চন্দ্র মণ্ডল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষক শ্রী সম্রাট ঘোষ,শ্রী ভীম চন্দ্র সরদার,শ্রী গোলাম আলী গাজী এবং শ্রী মৃত্যুঞ্জয় হালদার গুরু-শিষ্য সম্পর্কের ঐতিহ্য, শিক্ষার নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ নিয়ে বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ব্রজনন্দ সর্দারও ছাত্র-শিক্ষকের আন্তরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বর্তমান প্রজন্মকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিত কুমার শীল ‘গুরু’ শব্দের প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা করার পাশাপাশি মহর্ষি ব্যাসদেবের কর্মজীবন,দর্শন এবং তার ভাবনার সঙ্গে জাতীয় শিক্ষানীতি NEP-2020-এর উদ্দেশ্যের সাদৃশ্য বিশদভাবে তুলে ধরেন। তিনি স্বামী বিবেকানন্দের শিক্ষা- দর্শন,নেপাল ও জাপানের শিক্ষা ব্যবস্থার উদাহরণ উল্লেখ করে ছাত্র-ছাত্রীদের কর্তব্য, দায়িত্ববোধ এবং আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রয়োজনীয় তার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে রাষ্ট্রগঠনে শিক্ষার্থী এবং গুরুর অপরিহার্য ভূমিকা সম্পর্কেও তিনি আলোকপাত করেন। দেশাত্মবোধ ও শিক্ষার মূল্যবোধে উজ্জীবিত এই অনুষ্ঠান শেষ হয় রাষ্ট্রগীত পরিবেশনের মধ্য দিয়ে। বিদ্যালয় পরিবারের মতে,গুরু পূর্ণিমার এই আয়োজন শুধু একটি ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শ্রদ্ধা, শৃঙ্খলা ও আদর্শ শিক্ষার বীজ বপনের এক অনন্য উদ্যোগ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102