রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৮ লাখ ৯২ হাজার টাকা হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ফ্যাশনের নতুন ঠিকানা মিরপুরে ফেন্সি আইকনিক নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা

মাদক মামলার আসামি ও ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামি সহ হাকিমপুরে আটক ৪

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

ইয়াসির আরাফাত, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও মাদক মামলার ২ জন আসামিকে আটক করেছে পুলিশ। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন উক্ত আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আটক আসামি হিলির ষষ্ঠীপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ মাইনুল ইসলাম (৩০) কে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তার বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং ৫৫, তারিখ ৩০ জুলাই ২০২৬ ইং। ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত অপর আসামি হল উত্তর বাসুদেবপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম লেবু(৩৩)। তাকেও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত ২ জন আসামিকে ৩০ জুলাই বৃহস্পতিবার জেল সুপার, দিনাজপুর বরাবর প্রেরণ করেছে হাকিমপুর থানা পুলিশ।
এছাড়াও ২৯ জুলাই বুধবার হাকিমপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা নং ২৫ এর আসামি নয়ানগর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ শোভন ইসলাম (২৪) এবং একই গ্রামের মৃত নইমুদ্দিন এর পুত্র মোঃ জাহাঙ্গীর(৩৫) কে আটক করে যথাযথ পুলিশ প্রহরায় বৃহস্পতিবার দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে হাকিমপুর থানা পুলিশ কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102