বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ক্বীন ব্রিজ সংলগ্ন সারদা হলে রবিবার ২৬ জুলাই সন্ধ্যা ৬ ঘটিকায় ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের সাবেক প্রিন্সিপাল কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়িক ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমান রিপন, সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া, ইউনাইটেড সিলেটের সভাপতি মেহরাব মুমিন, সাধারণ সম্পাদক শহিদুল হক তাজিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এসএমপির অন্যান্য অফিসারবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বিদায়ী পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং, মাদক ও অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক সুদৃঢ় করতে অনন্য অবদান রেখেছেন। তাঁর সততা, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি সিলেটবাসীর জন্যও গর্বের বিষয়। বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

বিদায়ী বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সিলেটবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পরিবহন সংগঠন এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় সিলেট মহানগরে আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সিলেট আরও নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

পরিশেষে তিনি সিলেটবাসীর ভালোবাসা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102