বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

কলকাতায় শুরু হল খাদি ও স্বদেশী “দ্য অরা গ্যালারি” –

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

ভারতীয় ঐতিহ্য ও তাঁত,খাদি সহ স্বদেশি বস্ত্রের সম্ভার নিয়ে পুজোর আগে কলকাতায় শুরু হল ‘দ্য অরা গ্যালারি’ ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং হস্ত শিল্পকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে কলকাতার রাজা এস.সি. মল্লিক রোডে শুরু হল ‘দ্য অরা গ্যালারি’,যা সাই খাদি-র একটি নতুন উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী এবং অভিনেতা অভ্রজিত চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার দুই কর্নধার রিঙ্কু সিং ও উদিপ্তা জেনা বলেন,এই গ্যালারি শুধুমাত্র একটি পোশাকের দোকান নয়,এটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং কারু শিল্পের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। যেখানে শাড়ি ছাড়াও কুর্তা,কুর্তি,পাঞ্জাবী সবই পাওয়া যাবে। সংস্থার মূল লক্ষ্য হলো ভারতীয় ঐতিহ্যবাহী পোশাককে জনপ্রিয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের তাঁতি ও কারিগরদের হাতে তৈরি শিল্পকর্মকে যথাযথ মর্যাদা দেওয়া দুই উদ্যোক্তা বলেন, তাঁদের সংগ্রহের বড় একটি অংশ দেশের বিভিন্ন তাঁত ক্লাস্টার ও কারিগর সম্প্রদায়ের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হয়েছে। প্রতিটি বস্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে এক একটি পরিবারের জীবিকা,এক একটি ঐতিহ্যের ইতিহাস এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দক্ষতার উত্তরাধিকার। সেই উত্তরাধিকারের সম্মান রক্ষা করাই ‘দ্য অরা গ্যালারি’-র মূল উদ্দেশ্য।প্রতিষ্ঠানের মূল বার্তা“Tradition over Trends Wear the Swadeshi Thread”অর্থাৎ, সাময়িক ফ্যাশনের পরিবর্তে ভারতীয় ঐতিহ্য ও স্বদেশি বস্ত্রকেই অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোনালী ও অভ্রজিত বলেন পুজোর আগে বিভিন্ন রাজ্য থেকে আনা বিপুল এই সম্ভার ক্রেতাদের আকর্ষণ করবে।সংস্থার পক্ষ থেকে চারটি মূল প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়।সেগুলি হল গ্রাহকদের ন্যায্য মূল্যে উন্নত মানের ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক প্রদান,ভারতীয় তাঁতি ও কারিগরদের পাশে দাঁড়ানো, পরিবেশ বান্ধব ও হাতে তৈরি পোশাকের প্রসার ঘটানো এবং প্রতিটি গ্রাহককে আন্তরিক ও সৎ পরিষেবা প্রদান করা।ভারতীয় হস্ততাঁত, খাদি ও ঐতিহ্যবাহী পোশাককে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বদেশি শিল্প ও কারিগরদের অর্থনৈতিক ভাবে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য নিয়েই এই নতুন পথচলা শুরু হল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102