শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

উত্তর ২৪ পরগনার বারাসাতে শিক্ষা ও সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পদযাত্রা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

– শিক্ষা জীবনের জন্য,জীবন দেশের জন্য’এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার আহ্বানে শিক্ষা ও সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে অনুষ্ঠিত হল ‘রাষ্ট্র বাঁচাও পদযাত্রা ও পথসভা’ শপথ কর্মসূচি। বারাসাত চাঁপাডালি মোড় থেকে ডাক বাংলো মোড় পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ গোপাল মন্ডল বলেন,দেশের শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক সমাজ এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে অশান্তি ও বিভাজনের পরিবেশ তৈরির যে কোনও অপচেষ্টার বিরুদ্ধে সকল দেশপ্রেমী নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।’বক্তারা দাবি করেন, দেশবিরোধী শক্তি,বিদেশি প্রভাব ও বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংহতি নষ্ট করার চেষ্টা হচ্ছে। সেই প্রেক্ষাপটে শিক্ষাঙ্গনকে জ্ঞান,শৃঙ্খলা,নৈতিকতা ও দেশপ্রেমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। অংশগ্রহণ কারীরা দেশের সংবিধান, সার্বভৌমত্ব, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্য রক্ষায় সচেতন থাকার শপথ নেন।পদযাত্রায় জাতীয় পতাকা হাতে বহু ছাত্র-ছাত্রী,শিক্ষক, শিক্ষানুরাগী ও সাধারণ মানুষ অংশ নেন। দেশাত্ম বোধক স্লোগানে মুখরিত হয় গোটা পরিবেশ। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষক সুমিত শীলের বক্তব্য, ‘জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে ঐক্য,শৃঙ্খলা ও শিক্ষার আদর্শে উদ্বুদ্ধ সমাজ গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।’

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102