রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী বাঁশখালীতে দুই জমজ কন্যাশিশু ও পিতার লাশ উদ্ধার , চিরকুট লিখে দায়ী করলেন শাশুড়ীকে আনোয়ারায়  চোলাইমদসহ আটক এক হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের বিশেষ সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্টান সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময়

সিলেট মহানগরীর চৌহাট্টায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম শনিবার (২৫ জুলাই) সকাল ১১:০০ ঘটিকায় সিলেট মহানগরীর চৌহাট্টায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় ট্রাফিক পুলিশ বক্স নির্মাণে সার্বিক সহযোগিতা প্রদানকারী ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, পরিচালক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার ভিত্তিপ্রস্তর উন্মোচন, কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি যানজটমুক্ত সিলেট নগরী গড়ে তুলতে এই ট্রাফিক পুলিশ বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চৌহাট্টা সিলেট মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্ট। নতুন ট্রাফিক পুলিশ বক্স চালুর ফলে এ এলাকার ট্রাফিক ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সদস্যদের জন্য ওয়াশরুম সুবিধাসহ উন্নত কর্মপরিবেশ ও বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত হবে।
তিনি নতুন এই ট্রাফিক পুলিশ বক্স নির্মাণে সহযোগিতা ও অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102