শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

পঞ্চাশ বছরে পদার্পণ,খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা–

– কলকাতার বিধাননগর দক্ষিণ অ্যাথলেটিক ক্লাবে শারদীয় দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেল। ২৪ জুলাই শুক্রবার ২০২৬-এ বিধান নগর দক্ষিণ অ্যাথলেটিক ক্লাব-এর উদ্যোগে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সূচনা হলো শারদ উৎসব । এবারের আয়োজন ছিল আরও বেশি তাৎপর্য পূর্ণ,কারণ এই বছর ক্লাবের দুর্গোৎসব পদার্পণ করল পঞ্চাশ বর্ষে।‌ উৎসবের আবহে সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে ভিড় জমান সদস্য, শুভানুধ্যায়ী এবং এলাকার বাসিন্দারা। ঢাকের তালে নৃত্যের ছন্দ,ধূপ- ধুনোর সুগন্ধ,শঙ্খধ্বনি ও ঘণ্টার মঙ্গলধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ধর্মীয় আচার- অনুষ্ঠানের পাশা পাশি উৎসবকে ঘিরে ছিল আবেগ, উচ্ছ্বাস এবং এক আন্তরিক মিলন মেলার পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের পুষ্প স্তবক ও উত্তরীয় দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন ক্লাবের সদস্যরা। এরপর সকলের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় খুঁটি পুজো এবং আনুষ্ঠানিকভাবে সূচনা হয় শারদ উৎসব ২০২৬-এর ক্লাব কর্তৃপক্ষ জানান, পঞ্চম বর্ষের এই বিশেষ আয়োজনে ঐতিহ্য,সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে এক অনন্য দুর্গোৎসব উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু হয়েছে। এদিনের জাঁকজমক পূর্ণ সূচনা সেই প্রতিশ্রুতিরই এক উজ্জ্বল ইঙ্গিত বহন করল। উৎসবের এই শুভক্ষণে উপস্থিত অতিথি,ক্লাব সদস্য এবং এলাকার মানুষের মুখে ছিল একটাই প্রত্যাশা আগামী শারদ উৎসব হয়ে উঠুক সম্প্রীতি, আনন্দ ও মানবিকতার এক অনন্য মিলন মেলা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102