রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী বাঁশখালীতে দুই জমজ কন্যাশিশু ও পিতার লাশ উদ্ধার , চিরকুট লিখে দায়ী করলেন শাশুড়ীকে আনোয়ারায়  চোলাইমদসহ আটক এক হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের বিশেষ সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্টান সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময়

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের নির্দেশনায় মহানগরবাসীর জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার ২২ জুলাই নগরীর কোতোয়ালী মডেল থানাধীন কুয়ারপাড়, জালালাবাদ থানাধীন মোল্লাগাঁও, লামাকাজী পয়েন্ট, এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এবং শাহপরান (রহঃ) থানাধীন শিবগঞ্জ এলাকায় পৃথকভাবে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ জোরদার করাই বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। তারা উল্লেখ করেন, মাদকের ছোবল একজন ব্যক্তির ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবারে অশান্তি সৃষ্টি করে, সামাজিক শৃঙ্খলা ব্যাহত করে এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একযোগে তরুণদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

বক্তারা আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102