রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী বাঁশখালীতে দুই জমজ কন্যাশিশু ও পিতার লাশ উদ্ধার , চিরকুট লিখে দায়ী করলেন শাশুড়ীকে আনোয়ারায়  চোলাইমদসহ আটক এক হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের বিশেষ সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্টান সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময়

সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ, আবদুল কুদ্দুস চট্টগ্রাম রেঞ্জে বদলি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। এসএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম।

অন্যদিকে, বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়। উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ অন্য পরিবর্তনগুলোর মধ্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার স্থলে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ সদর দপ্তর, সিআইডি, শিল্পাঞ্চল পুলিশ এবং পাবনা জেলা পুলিশসহ বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে কর্মস্থলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102