শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

পথচলা শুরু ‘আর্থভা শান্তিভানা মানবিকতার বন্ধনে নারী,পুরুষ, ট্রান্সজেন্ডার ও সমাজের প্রান্তিক উদ্যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

সমাজের প্রান্তিক, অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আর্থভা শান্তিভানা ARTHAVA SHANTIVANA। এক অনাড়ম্বর অথচ হৃদয়স্পর্শী উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল এই মানবিক ও সমাজ কল্যাণ মূলক উদ্যোগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ড.বিভা সামাদ্দার Captain Dr. Biva Samadder এম.এ.গোল্ডমেডেলিস্ট,পিএইচডি,২ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি,ফোর্ট উইলিয়ামের ক্যাপ্টেন ও অ্যাসোসিয়েট এনসিসি অফিসার এবং কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি প্রতিরক্ষা মন্ত্রকের ন্যাশনাল অ্যাওয়ার্ড,ডিফেন্স সেক্রেটারি কমেন্ডেশন ২০২৫গভর্নরস স্ক্রল অব অনার,ডিজি এনসিসি কমেন্ডেশন এবং দু’বারের গভর্নর পদক-সহ একাধিক সম্মানে ভূষিত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সমাজে মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহমর্মিতা এবং অন্তর্ভুক্তি মূলক সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,প্রকৃত সামাজিক পরিবর্তন তখনই সম্ভব,যখন প্রত্যেক মানুষ সমান সম্মান ও মর্যাদা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পান।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়,আর্থভা শান্তিভানা শুধুমাত্র নারীদের জন্য নয়; নারী,পুরুষ,ট্রান্সজেন্ডার এবং বিভিন্ন যৌন ও লিঙ্গ পরিচয়ের মানুষ জাতি,ধর্ম, বর্ণ বা পরিচয় নির্বিশেষে সকলের পাশে সমানভাবে থাকার অঙ্গীকারে বিশ্বাসী। মানসিক সুস্থতা,আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক সচেতনতা এবং মানবিক সহায়তার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাই সংস্থার মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন,আর্থভা শান্তিভানা কেবল একটি সংগঠন নয়,এটি একটি পরিবারের মতো নিরাপদ আশ্রয়, যেখানে প্রত্যেক মানুষ নির্ভয়ে নিজের কথা বলতে পারবেন,নিজের সমস্যার কথা ভাগ করে নিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী মানসিক,সামাজিক ও পরামর্শমূলক সহায়তা লাভ করবেন।সংস্থার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে নারী ও শিশু কল্যাণ,মানসিক স্বাস্থ্য সচেতনতা,স্বাস্থ্য শিবির,দক্ষতা উন্নয়ন, শিক্ষামূলক উদ্যোগ, সমাজের প্রান্তিক মানুষের পুনর্বাসন, মানবাধিকার বিষয়ক সচেতনতা এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি। পাশাপাশি বঞ্চিত শিশুদের শিক্ষা,পুষ্টি ও সার্বিক উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা আশা প্রকাশ করেন,মানবিকতা,সহমর্মিতা,সমতা ও সামাজিক দায় বদ্ধতার মূল্য বোধকে সামনে রেখে আর্থভা শান্তিভানা ARTHAVA SHANTIVANA আগামী দিনে সমাজসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও অনুকরণীয় ভূমিকা পালন করবে। সকলকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন,সহমর্মিতা পূর্ণ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে এই উদ্যোগ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেই প্রত্যাশা সকলের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102