শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

বৈধ টিকিট নিয়েও হেনস্থা পরীক্ষকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দুই বোনের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

বৈধ টিকিট থাকা সত্ত্বেও এক তরুণী ও তাঁর নাবালিকা বোনকে হেনস্থা,অশালীন আচরণ ও মানসিক ভাবে নিগ্রহ করার অভিযোগ উঠেছে এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় বনগাঁ সরকারি রেল পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গোবর ডাঙার বাসিন্দা ও নৃত্য প্রশিক্ষক ঋত্বিকা সাহা। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জিআরপি। অভিযোগে ঋত্বিকা সাহা জানান, শুক্রবার নাবালিকা বোনকে নিয়ে বনগাঁর একটি নৃত্য বিদ্যালয়ে যাওয়ার পথে গোবরডাঙা স্টেশন থেকে ট্রেনে ওঠেন। সাধারণ কামরায় অতিরিক্ত ভিড় থাকায় ভুলবশত তাঁরা ভেন্ডার কামরায় উঠে পড়েন। বনগাঁ স্টেশনে নামার পর কর্তব্যরত টিকিট পরীক্ষক তাঁদের আটকান। অভিযোগ, বৈধ টিকিট দেখানোর পরও দু’জনের কাছ থেকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা দাবি করা হয়। পরে তাঁদের একটি দপ্তরে নিয়ে গিয়ে ব্যাগ ও পার্স তল্লাশি করা হয় এবং পরিবারের সদস্যদের ফোন করে টাকা পাঠাতে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। ঋত্বিকা সাহার আরও অভিযোগ,তাঁর মা ও নৃত্য প্রশিক্ষকের সঙ্গে ফোনে দুর্ব্যবহার করা হয়,নৃত্য প্রতিষ্ঠান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয়। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে মোবাইল ফোন কেড়ে নিয়ে কয়েকটি ভিডিও মুছে দেওয়া হয় বলেও অভিযোগ। জিআরপি জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে অভিযুক্ত টিকিট পরীক্ষককে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102