রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে কুলগুরু সন্ত বাবা গণীনাথ গোবিন্দ মহারাজ জির ৪৭তম পূজা উদযাপন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত একদিনে ৫৪ হাজারের বেশি মামলা,কোটি কোটি টাকার বিরোধের নিষ্পত্তি পটিয়ার কুসুমপুরায় লায়ন নূরুল আলম’র সৌজন্যে ৭ শতাধীক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা হাকিমপুরে দলবদ্ধভাবে ডাকাতি সংক্রান্ত ঘটনার আসামি পাঁচবিবি থানা এলাকা হতে আটক কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা সভাপতি- রুপু, সাধারণ সম্পাদক- রুভেল আনোয়ারায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ

বারাসাতে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা শুরু, মাসে মাসে আসবেন অ্যাপোলো চেন্নাইয়ের চিকিৎসকেরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস কলকাতা—

উত্তর ২৪ পরগনার মানুষের কাছে উন্নত ও বিশেষায়িত চিকিৎসা আরও সহজলভ্য করতে বারাসাতে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা শুরু করল অ্যাপোলো হসপিটালস চেন্নাইয়ের তথ্যকেন্দ্র। ১৮ জুলাই, শনিবার ২০২৬ আয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসা কেন্দ্রে রোগী দেখেন পরিপাকতন্ত্র ও রোবোটিক শল্যচিকিৎসা বিশেষজ্ঞ ডা.সুদীপ্ত কুমার সোয়াইন এবং অস্থি,সন্ধি ও মেরু দণ্ডের রোবোটিক শল্যচিকিৎসা বিশেষজ্ঞ ডা.নিরাজ গান্ধী ভরত। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু রোগী তাঁদের পরামর্শ গ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে সেন্টার কর্ণধার নিউটন বিশ্বাস জানান, প্রতি মাসে হৃদরোগ, স্নায়ুরোগ,ক্যান্সার, কিডনি, মূত্ররোগ, অস্থি ও মেরুদণ্ড,সন্ধি প্রতিস্থাপন,স্ত্রী ও প্রসূতি রোগ,শিশু রোগ,শ্বাসতন্ত্র,চক্ষু, ত্বক,কান-নাক-গলা, হরমোনজনিত রোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বারাসাতে নিয়মিত রোগী দেখবেন। প্রাথমিক বিশেষজ্ঞ পরামর্শের জন্য আর দূরে যাওয়ার প্রয়োজন হবে না। প্রয়োজনে রোগীদের চেন্নাইয়ের মূল হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হবে।”এই উদ্যোগে উত্তর ২৪ পরগনা ও সংলগ্ন জেলার মানুষের কাছে আধুনিক ও মানসম্মত বিশেষজ্ঞ চিকিৎসা আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102