শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিকজ উষ্ণায়নের কারণে বিশ্ব আজ পরিবেশগত সংকটের মুখোমুখি। অতীতে নির্বিচারে গাছ কাটা হলেও সেই অনুপাতে বৃক্ষরোপণ করা হয়নি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।

বুধবার (১৫ জুলাই) সিলেট নগরীর উপশহরের উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা দেশের পরিবেশ সংরক্ষণে যুগান্তকারী ভূমিকা রাখবে। এ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনও নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, “সবুজ বাংলাদেশ গড়ার এই উদ্যোগ সফল করতে শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, তোমরা অন্তত বছরে একটি করে গাছ লাগাবে এবং সেই গাছের যত্ন নেবে।”

শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বিদ্যালয়ের মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে সিসিক প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102