শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

রথযাত্রা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকঃ সিলেট হাজার বছরের সম্প্রীতির জনপদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সম্প্রীতির জনপদ। এই অঞ্চলে ধর্মীয় সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটিই আমাদের সবচেয়ে বড় শক্তি। এটাই সিলেটের গৌরব, এটাই আমাদের ঐতিহ্য। এই সম্প্রীতির ঐতিহ্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে ধরে রাখতে হবে।

রথযাত্রা উৎসব উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) নগর ভবনে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন দেবালয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। সকল ধর্মের মানুষের সমঅধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রতিটি ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও মর্যাদার সঙ্গে উদযাপিত হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন সবসময় সকল ধর্মীয় অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে। রথযাত্রা উৎসব উপলক্ষেও নগরবাসীর সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, রথযাত্রার উদ্বোধন ও উল্টো রথের দিন বিশুদ্ধ পানি সরবরাহ, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, উপদেষ্টা অ্যাডভোকেট দিলীপ কুমার দাশ এবং সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহসহ বিভিন্ন দেবালয়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রথযাত্রা উদযাপনের জন্য প্রতিটি দেবালয়কে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন সিসিক প্রশাসক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102