শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

যুব রেড ত্রুিসেন্ট সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের দ্বি-বার্ষিক পূর্তি উদযাপন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত ‘রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে সমাপনী দিনে অংশগ্রহণকারীরা প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং জীবন রক্ষাকারী বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (১৪ জুলাই) যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠার দ্বি-বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল হক চৌধুরী, সেক্রেটারি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট। সভাপতিত্ব করেন মোহাম্মদ রিহান উদ্দিন, অধ্যক্ষ, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল চৌধুরী, উপাধ্যক্ষ, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। তাঁরা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের মূল্যবান উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিকস বিভাগ, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটএর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইন-চার্জ বিমল চন্দ্র দাস ও সহকারী ইন-চার্জ জাকারুল্লাহ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের যুব কার্যকরী কমিটির যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সঙ্গে প্রশিক্ষক, অতিথিবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সকল অংশগ্রহণকারীর আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102