মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ বিক্রির অভিযোগে চাঞ্চল্য,সায়ণ ও আশিস ব্যানার্জীর বিরুদ্ধে ক্ষোভ ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ প্রার্থীতা ফিরে পেল খোরশেদ আলম খসরু ও শামসুল মৌলভীবাজারের রায়নগরে বন্যাদূর্গত ৩০০ পরিবারকে রেডক্রিসেন্ট সোসাইটির শুকনো খাবার বিতরণ আনোয়ারা বাঁশখালীর দূর্যোগপূর্ণ এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ বখতিয়ার পাড়া হযরত চারপীর আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন  আলহাজ্ব মোহাম্মদ সোলয়মাান বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা পৌঁছে দিলেন প্রবাসী ঐক্য পরিষদ বাঁশখালী বন্যায় পানিবন্দী ১২০ পরিবারের মাঝে বন্ধু মহলের খাদ্যসামগ্রী বিতরণ ‎ বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা পৌঁছে দিলেন প্রবাসী ঐক্য পরিষদ রুপ দাশ ২০২৫ সালের প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন

মৌলভীবাজারের রায়নগরে বন্যাদূর্গত ৩০০ পরিবারকে রেডক্রিসেন্ট সোসাইটির শুকনো খাবার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া ব্যুরো প্রধান, সিলেট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন ও মনসুরনগর ইউনিয়নের বন্যাদুর্গত ৩০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। শুকনো খাবার বিতরণের পর আলোচনা সভা ও দিকনির্দেশনা মূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়। শনিবার (১১ জুলাই) আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী। সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সাধারণ সম্পাদক বকশী মিজবাহ উর রহমান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, ফখরুল ইসলাম, মাহমুদুর রহমান, মুহিতুর রহমান হেলাল, এড. বকশী জুবায়ের আহমেদ, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, সাধারণ সম্পাদক আব্বাসউদ্দীন মাষ্টার।আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাহিম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, ইউনিট লেভেল অফিসার পঙ্কজ দেব নাথ, সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, মৌলভীবাজার ইউনিটের যুব প্রধান ইমু চৌধুরী, সিলেট ও মৌলভীবাজার ইউনিটের অসংখ্য স্বেচ্ছাসেবক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102