সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ণমালা হাতেখড়ি স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন কর্ণফুলী টানেল চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ আটক ৪ ঘোড়াঘাটে প্রবাসীর মরদেহ উদ্ধার সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী হাসি,খেলা,জাদু ও আনন্দে জমজমাট শিশু দিবস উদযাপন করল মেট্রোপলিস মল হাকিমপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জনকে আটক করেছে পুলিশ চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে

স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় পুলিশ নারী কল্যাণ সমিতি সিলেটের অসহায় ও দুঃস্থ ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর উদ্যোগে ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর ১৫ (পনের) জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ১১ জুলাই বিকাল ৪ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং মহানগর বিএনপি, সিলেট-এর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভ্যাগত অতিথিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুনাক, এসএমপি, সিলেট-এর মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী, মানবিক ও প্রশংসনীয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই পুনাক, এসএমপি, সিলেট বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর ১০ (দশ) জন দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়। এছাড়া পবিত্র রমজান মাসব্যাপী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ, পবিত্র ঈদ উপলক্ষে ঈদসামগ্রী উপহার প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পুনাক, এসএমপি, সিলেট-এর ‘স্বাবলম্বী’ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102