মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু বিষয়ে সচতেনতামুলক কর্মসূচী পালন পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের গ্রাচ্যুইটি ও কৃতি শিক্ষার্থীদের আইজপি শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাওড়া লায়ন্স হাসপাতালের অত্যাধুনিক অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন ইয়ুথ হাব ওয়ার্ল্ড কাপ ফর পিস’ উপলক্ষে চট্টগ্রামে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন: ব্যারিস্টার আবদুস সালাম লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ক্লাব অফিসার্স স্কুলিং প্রোগ্রাম সমাপ্ত বোয়ালখালীতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সাফল্য ও নেতৃত্বের স্বীকৃতি পেলেন শাহরিয়ার কবীর সিলেট শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তর কলকাতার’Nimtolla Sevayan’-এর রক্তদান শিবিরে রাজ্যের মন্ত্রী,সাংসদ ও বিধায়ক

সিলেট শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট শহরের অন্যতম প্রাচীন এলাকা শেখঘাটে নবপ্রজন্মের অরাজনৈতিক সেবা সংগঠন শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ (রেজি নং-২৫৬/৯২)এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
রবিবার (২৮ জুন) রাত ১০টায় শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বের রাস্তা সংলগ্ন এলাকায় শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি, আয়কর আইনজীবি পারভেজ আহমদের সভাপতিত্বে,উদযাপন কমিটির সদস্য সচিব রাহিম আহমদ রুপমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভেচ্ছা যুব সংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ও শেখঘাট জামে মসজিদ কমিটির সহ সভাপতি সাব্বির আহমদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মু. ফখর উদ্দিন, আটাব সিলেট অঞ্চল মহাসচিব মু. আব্দুল কাদির, প্রতিষ্ঠাকলীন সদস্য এ্যাডভোকেট জসিম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মু. আসাদুল হক, সাবেক সভাপতি আবু হাসান ও সহ সভাপতি এ্যাডভোকেট রাব্বি হাসান তারেক, ফয়েজুল ইসলাম এবং সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ পাপলু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মাসুম আহমদ, যুগ্ম আহবায়ক-আবু বকর দিপু, সারওয়ার জামিল, আবির আহমদ শোভন, উদযাপন কমিটির সদস্য ওমর ফারুক, রাহাত, মুয়াজ, তামিম, ইশতিয়াক, সিয়াম সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ নিরলসভাবে সমাজ উন্নয়নমূলক কাজ করে আসছে। এই অরাজনৈতিক সেবা সংগঠনটি শিক্ষা উন্নয়ন ও বেকারত্ব দূরীকনে গুরুত্ব দিয়ে কাজ করেছে। পাশাপাশি অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানো, দরিদ্র ও নিরক্ষর মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সংকট নিরসনে সাহায্য করার মাধ্যমে সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রেখে চলেছে। এছাড়াও, শিশুদের টিকাদান কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, রক্তদান কর্মসূচি চালিয়ে আসা এবং যৌতুক বিরোধী আন্দোলনের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যৌতুকের কুপ্রভাব এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংগঠনটি নিয়মিত প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করার চেষ্টা করে আসছে। এই সকল উদ্যোগের মাধ্যমে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ শুধু একটি সেবা সংগঠন হিসেবেই নয়, বরং একটি উন্নয়নমুখী ও দায়িত্বশীল সামাজিক আন্দোলনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা সমাজের কল্যাণে অবিচলভাবে কাজ করে যাচ্ছে। পরে উপস্থিত সকলে মিলে কেক কেটে আনন্দ উদযাপনের মধ্যদিয়ে সকলের মাঝে কেক বিতরণ করা হয়। শেষে সংঘের সভাপতি আগামী ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদযাপনের লক্ষ্যে একটি উদযাপন কমিটি ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102