বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কলকাতায় পঞ্চম দার সুরে নস্টালজিয়ার জাদু, মুগ্ধ করল ‘দিল সে পঞ্চম” –

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
  1. তরুণ বিশ্বাস,কলকাতা—

কিংবদন্তি সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মন পঞ্চম দা-এর জন্মবার্ষিকী উপলক্ষে ২৬ জুন শুক্রবার ২০২৬ কলকাতার উত্তম মঞ্চে মিরাকল মিডিয়া এন্টারটেইনমেন্ট আয়োজিত ‘দিল সে পঞ্চম’ সঙ্গীতসন্ধ্যা হয়ে উঠল স্মৃতি,সুর আর আবেগের এক অনন্য মিলনমেলা। পঞ্চম দার অমর সৃষ্টিকে শ্রদ্ধা জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা ফিরে গেলেন বাংলা ও হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের এক স্বর্ণালি অধ্যায়ে। অনুষ্ঠানটির কিউরেশনের দায়িত্বে ছিলেন অমিত গাঙ্গুলি ও ইমরান আখতার। সন্ধ্যাজুড়ে শিল্পী সিসপিয়া বন্দ্যোপাধ্যায় তাঁর মুগ্ধকর পরিবেশনায় একের পর এক জনপ্রিয় হিন্দি গানের মাধ্যমে শ্রোতাদের আবেগে ভাসিয়ে দেন। পাশাপাশি পঞ্চম দার সুরে সৃষ্ট একাধিক কালজয়ী বাংলা গানও পরিবেশিত হয়,যা অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্য ময় করে তোলে।
শুধু গান নয়,পঞ্চম দার অসাধারণ সুরসৃষ্টি, অভিনব সঙ্গীতায়োজন এবং ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে তাঁর অনন্য অবদানের স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। প্রতিটি পরিবেশনাই দর্শকদের করতালিতে বারবার প্রাণবন্ত হয়ে ওঠে,আর প্রিয় সুরের সঙ্গে গলা মিলিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
নস্টালজিয়া,সুরের মাধুর্য এবং আন্তরিক শ্রদ্ধাঞ্জলির অপূর্ব মেলবন্ধনে‘দিল সে পঞ্চম’শুধু একটি সঙ্গীতানুষ্ঠান নয়,বরং কিংবদন্তি পঞ্চম দার প্রতি ভালোবাসা ও সম্মানের এক স্মরণীয় উদযাপন হয়ে রইল। অনুষ্ঠানের শেষে দর্শকদের মুখে ছিল একটাই অনুভূতি পঞ্চম দার সুর কখনও পুরোনো হয় না, প্রজন্মের পর প্রজন্ম ধরে তা একইভাবে হৃদয় ছুঁয়ে যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102