সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ী মাদ্রাসার সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় জাতীয় সমবায় দিবস পালিত বাড়িতে হামলা-ভাঙচুরের পর আপন ভাতিজির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, কর্ণফুলীতে মামলা পটিয়ার জিরি গ্রামে বাসী বালা দেবীর মহাপ্রয়ান উপলক্ষে বিদেহী আত্মার সদগতি কামনায় মহতী ধর্মীয় অনুষ্টান কলকাতায় স্বরাজ্যের প্রবর্তন লাল,বাল,পাল স্মৃতি উৎসবে রাজ্যপাল আর.এন রবি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী লংগদুতে লোকাল ভলেন্টিয়ার মেডিয়াটোর্স ফোরাম ও ইয়ুথ ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অজান্তেই তৈরি হতে পারে ব্রেন অ্যানিউরিজম, সময়মতো পরীক্ষা ও রোগ নির্ণয়ের গুরুত্ব – আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের

ডা. জাফরুল্লাহর অবস্থা অপরিবর্তিত, নিয়েছেন ব্রেথিং থেরাপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২০১ বার পড়া হয়েছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গতকাল শনিবার (৩০ মে) রাতে তিনি তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করিয়েছেন। সেই সঙ্গে ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপিও নিয়েছেন।

শনিবার (৩০ মে) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। করোনায় আক্রান্ত হওয়ার পর ৩০ মে তিনি তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করিয়েছেন এবং ব্রেথিং থেরাপি নিয়েছেন। তিনি আজ রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালেই অবস্থান করবেন।

তিনি দেশবাসীর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন।

এর আগে গত ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা দেয়া হয়েছে। এদিন সন্ধ্যায় তার শরীরে ও পজিটিভ রক্তের ২০০ মিলি প্লাজমা দেয়া হয়।

অন্যদিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্তের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব রাজনৈতিক দল তার খোঁজ-খবর নিয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও খোঁজ-খবর নিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার জন্য ব্যবস্থা করতে বলেছে। সবাই আমার খোঁজ-খবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও নিয়েছেন, সকল রাজনৈতিক দলই খোঁজ-খবর নিয়েছেন’।

এর আগে গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ
আসে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102