বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকঃ সিলেট হাজার বছরের সম্প্রীতির জনপদ গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত যুব রেড ত্রুিসেন্ট সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের দ্বি-বার্ষিক পূর্তি উদযাপন অনুষ্ঠিত আনোয়ারায় আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ফাহিমের সাফল্যে গর্বিত বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম

অম্বিকা নেক্সজেন ও জীবন সাথীর উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস কলকাতা—

কলকাতায় Ambica Nexgen-এর উদ্যোগে এবং JeevanSathi Vikash Foundation-এর সহযোগিতায় আন্তর্জাতিক যোগ দিবস ২১ জুন রবিবার ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো। সুস্থ শরীর,শান্ত মন এবং সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে লেক থানার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিভিন্ন যোগাসন প্রদর্শন করে। তাদের অংশগ্রহণ অনুষ্ঠানে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে এবং স্বাস্থ্যকর জীবন যাপনের গুরুত্বকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরে।‌ এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষা, সমাজসেবা,স্বাস্থ্য,সংস্কৃতি ও প্রশাসনিক ক্ষেত্রের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মূল্যবান উপস্থিতি ও অনুপ্রেরণা মূলক বক্তব্য অনুষ্ঠানের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে। বক্তারা বর্তমান প্রজন্মের কাছে যোগ ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ,সচেতন ও ইতিবাচক জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান। আন্তর্জাতিক যোগ দিবসের এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়,বরং সুস্থতা, শৃঙ্খলা ও মানসিক প্রশান্তির বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস। সকলের সম্মিলিত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে স্বাস্থ্য,সম্প্রীতি ও সচেতনতার এক অনন্য উদযাপন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102