
রতন কান্তি দাশ- সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় ঋষি তীর্থ অনাথ আশ্রম এর প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক ধর্মীয় গুরু যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ.আগমন, উত্তর ডেমশা স্বর্গীয় ডাক্তার বিশ্বনাথ পালিতের বাড়িতে আগমন উপলক্ষে তারই সুযোগ্য পুত্র সাতকানিয়া পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক শ্রী সৈকত পালিত রাসেলের বাড়ির আঙিনায় আয়োজন করেন,গুরু বরন,গুরুপুজা গুরু সংঙ্গ, গীতা পাঠ, তুলুসি দান ও নানান ধর্মীয় অনুষ্ঠানের।
সমাজ সেবক সৈকত পালিত রাসেল বলেন আজ পরম সৌভাগ্য ও আনন্দের দিন! আমার গৃহে পূজ্যপাদ গুরুদেব শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ শুভ আগমন করেছেন। গুরুদেবের আগমন মানেই অসীম করুণা ও ভালোবাসার এক অবিরাম ধারা। আজ আমার গৃহে সেই পরমাত্মার উপস্থিতি আমাকে এক স্বর্গীয় অনুভূতি দিচ্ছে। আপনার শ্রীচরণ স্পর্শে আজ আমাদের ঘর ও মন পবিত্র। আমাদের প্রণাম গ্রহণ করুন এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুতোষ চক্রবর্তী, (সভাপতি বাজালিয়া অনাথ আশ্রম,) রাজীব কুমার ধর (আহবায়ক পুজা উদযাপন পরিষদ,)সঙ্গীত শিল্পী মিদুল শীল (সহসভাপতি বাংলাদেশ গীত শিক্ষা কমিটি,,) ডাক্তার বিপ্লব পালিত, দীপঙ্কর ধর রকি, সুব্রত দাস (পাপ্পু) , জয় দাশ, তপন পালিত ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।