সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৮ লাখ ৯২ হাজার টাকা হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ফ্যাশনের নতুন ঠিকানা মিরপুরে ফেন্সি আইকনিক নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ পৌরসভায় অত্যাধুনিক কসাইখানার নির্মাণ কাজ শেষ হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদফতরের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদিপশু জবাইয়ের লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে। ১৭ই জুন বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে কসাইখানা উদ্বোধন করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান আসাদ।
জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।প্রকল্পের তথ্য মতে, কসাইখানাটি নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান আসাদ বলেন, আধুনিক পদ্ধতিতে পশু জবাই করা হলে মাংসের গুণগত মান বজায় থাকে। ঝিনাইদহবাসীর জন্য এই কসাইখানা একটি মাইলফলক। সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102