সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবক আটক সন্দ্বীপে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানের কাঁচা সড়কের ইট বিছানো কাজ উদ্বোধন ফটিকছড়ির পাইন্দংয়ে ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’না: বাবা-ছেলের মৃত্যু, বি’ক্ষু’ব্ধ জনতার বাসে আ’গু’ন আনোয়ারায় আলোচিত গণধর্ষণ মামলার এজাহার ভুক্ত  আসামি ফারুক  গ্রেফতার বাংলা খাবারের ঐতিহ্যের গর্ব, হাসিনা আনছারের জন্মদিন শুভেচ্ছা দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও সভা হায়াত রিজেন্সীতে ইনফিফ্লেক্স সিআইও ও সিটিও অ্যাওয়ার্ডস প্রদান সম্পন্ন সিলেটের শিবগঞ্জ সেনপাড়া চাঁদা না দেওয়ায় শিশুর শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে ব্যবসায়ীর উপর হামলা

দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেটের শিবগঞ্জ লাকড়ীপাড়ায় দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ী খগেন্দ্র কুমার দাসের শয্যাপাশে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার (৩১ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে গিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ আহত ব্যবসায়ীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম, যুগ্ম মহাসচিব হোসেন আহমদ ও মনজুর আহমদ, শ্রম সচিব সুয়েব আহমদ অভি, শিবগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বক্স, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুৎ কান্তি সেন প্রমুখ।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, একজন ব্যবসায়ীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। ব্যবসায়ীরা সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। কোনো ব্যবসায়ী যেন ভয়ভীতির মধ্যে ব্যবসা পরিচালনা করতে বাধ্য না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় ব্যবসায়ী নেতারা আহত ব্যবসায়ীর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সর্বস্হরের ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102