বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

উষা গাঙ্গুলী মঞ্চে পূর্বপুটিয়ারী অ্যাকাডেমী অফ ড্যান্স এর রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

দক্ষিণ কলকাতার উষা গাঙ্গুলী মঞ্চে ৭ জুন রবিবার ২০২৬ অনুষ্ঠিত হলো পূর্বপুটিয়ারী অ্যাকাডেমি অফ ডান্স অ্যান্ড মিউজিক আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠান “কবির অন্তরে তুমি কবি”। সাহিত্য,সংগীত, নৃত্য ও আবৃত্তির অপূর্ব সমন্বয়ে সজ্জিত এই সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সৃষ্টির আবহে মঞ্চ জুড়ে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশ। অনুষ্ঠানের প্রতিটি পর্বে ছিল শিল্পসৌকর্য, আন্তরিকতা এবং নান্দনিক উপস্থাপনার ছাপ।অনুষ্ঠানের সামগ্রিক ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সুমিলা রায়। তাঁর সুচিন্তিত পরিকল্পনা ও দক্ষ পরিচালনায় অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে। রবীন্দ্র ও নজরুল চেতনার মেলবন্ধনে নির্মিত এই সাংস্কৃতিক আয়োজন দর্শকদের হৃদয়ে গভীর আবেগের সঞ্চার করে।
সন্ধ্যার শুরুতেই উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দকে উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক প্রদান করে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁদের হাত দিয়েই অনুষ্ঠানের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক আদর্শের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির চর্চা আরও বিস্তারের আহ্বান জানান।
এরপর একে একে মঞ্চস্থ হয় রবীন্দ্রসংগীত,নজরুলগীতি, নৃত্যানুষ্ঠান,আবৃত্তি ও গীতিনাট্যভিত্তিক পরিবেশনা। শিল্পীদের সাবলীল উপস্থাপনা, সুরের মাধুর্য এবং নৃত্যের ছন্দময়তা দর্শকদের মুগ্ধ করে রাখে অনুষ্ঠানজুড়ে।ছোট থেকে বড় সকল শিল্পীর অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও বর্ণময় করে তোলে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102