বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকঃ সিলেট হাজার বছরের সম্প্রীতির জনপদ গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত যুব রেড ত্রুিসেন্ট সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের দ্বি-বার্ষিক পূর্তি উদযাপন অনুষ্ঠিত আনোয়ারায় আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ফাহিমের সাফল্যে গর্বিত বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বিভিন্ন মামলায় দুই নারী সহ হাকিমপুরে আটক ৬। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সিলেটের জন্য ডেঙ্গু কীট হস্তান্তর তথাকথিত উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে  – আনোয়ারায় রুহুল কবির রিজভী

দমদম ক্যান্টনমেন্ট”আড্ডা জোন”এর স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা–

– ‘ সমাজসেবী সংগঠন আড্ডা জোন। মানবিকতার বার্তা নিয়ে কোভিড-১৯ মহামারীর কঠিন সময় থেকে যাত্রা শুরু করা ।করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ,আক্রান্ত পরিবারের জন্য ওষুধ,নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার মধ্য দিয়েই সংগঠনের পথচলা শুরু হয়। বিগত কয়েক বছর যাবৎ আড্ডা জোন ধারা বাহিক ভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির,বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির,বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি, তাপদাহে ‘জলছত্র’প্রকল্প, দুস্থ শিশুদের খাদ্যসামগ্রী বিতরণ,অসহায় মানুষের মধ্যে নতুন পোশাক প্রদান এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহায়তাসহ একাধিক সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের মানবিক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হল বিরল রোগ এসএমএ Spinal Muscular Atrophy এ আক্রান্ত দুই শিশু আশিকা দাস ও হৃদিকা দাসের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান। বর্তমানে দুই শিশুর সুস্থ জীবনযাত্রায় ফিরে আসা সংগঠনের সদস্যদের কাছে এক বিশেষ আনন্দ ও সাফল্যের বিষয়।এই সমস্ত কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে আড্ডা জোন একটি সরকার স্বীকৃত নিবন্ধিত সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এলাকার মানুষের অকুণ্ঠ সমর্থন,সহযোগিতা এবং আশীর্বাদই তাদের এই পথচলার মূল শক্তি বলে মনে করেন সংগঠনের সদস্যরা। সেই ধারা বাহিকতায় ৭ জুন রবিবার ২০২৬,দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার বলাকা কমিউনিটি হলে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদাতাদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102