সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ণমালা হাতেখড়ি স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন কর্ণফুলী টানেল চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ আটক ৪ ঘোড়াঘাটে প্রবাসীর মরদেহ উদ্ধার সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী হাসি,খেলা,জাদু ও আনন্দে জমজমাট শিশু দিবস উদযাপন করল মেট্রোপলিস মল হাকিমপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জনকে আটক করেছে পুলিশ চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জে ​ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ই জুন শনিবার সকাল ১০টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের নেতৃত্বে একটি সচেতনতামূলক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ডেঙ্গু প্রতিরোধ আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা, পানির পাত্র ঢেকে রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কিট ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রস্তুত রয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা, মসজিদের খুতবার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড কার্যক্রম জোরদার করার বিষয়টি তুলে ধরা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102