রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত,পলাশ বিশ্বাস সভাপতি, গৌতম ওয়াদ্দেদার সাধারণ সম্পাদক নির্বাচিত  বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস,সচেতনতার বার্তা দিল মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া আনোয়ারায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু “অপরাধীদের আজকে গ্রেফতার করে দিই, কালকে বের হয়ে আসে,এদের পাশে কারা দাঁড়ায়?”-কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম আগামীকাল শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনে সিসিক প্রশাসক: পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গঠনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: সিসিক প্রশাসক শৈলকূপায় মোটা চাউল চিকন করে রমরমা বানিজ্য রাজবেড়িয়া-মরিচা-মাসুন্দায় শ্রীশ্রীবাবা লোকনাথের মহোৎসব ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্বাগত মিছিল সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি: আমরা ডেঙ্গুমুক্ত নগরী চাই: সিসিক প্রশাসক

নারী ও শিশু নির্যাতন, সহিংসতা প্রতিরোধ ও ভিকটিমকে আইনি সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে সোমবার (১৮ মে) বিকাল সাড়ে চার ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে “নারী ও শিশু নির্যাতন, সহিংসতা প্রতিরোধ এবং ভিকটিমকে আইনি সহায়তা বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।

সভায় নারী ও শিশু নির্যাতন, পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধ এবং ভিকটিমদের আইনগত সহায়তা ও প্রতিকার প্রাপ্তির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর সমন্বয় সাধন ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মান্যবর পুলিশ কমিশনার মহোদয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভিকটিমদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতকরণ, দ্রুত আইনি সহায়তা প্রদান এবং অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার নারী নেত্রীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীগণ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা কার্যক্রম আরও বেগবান করা এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102