বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা

চন্দনাইশে সহস্রাধিক এলডিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মোহাম্মদ কমরুদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে কর্ণেল অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টি ( এলডিপি ) থেকে সহস্রাধিক এলডিপি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। বিএনপিতে যোগদান করেছেন।
শুক্রবার  (১৫ মে) বিকালে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে মিছিল, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহকার বাদ‍্য-বাজনা বাজিয়ে সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস‍্য জসিম উদ্দিন আহমেদ।
এ নিয়ে নির্বাচনের আগে এবং পরে তৃতীয় বারের মত এলডিপি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন চন্দনাইশ এলডিপির শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা।

বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বলেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে। আজ থেকে এলডিপি জিরো হয়ে গেছে। এলডিপি নামের সংগঠনঠি আজ থেকে বিলুপ্ত। পক্ষান্তরে চন্দনাইশে এখন ৮০ ভাগ লোক এখন বিএনপি হয়ে গেছে। বিএনপিই একমাত্র গনমানুষের দল। সেটা তারা বুঝতে পেরে দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছেন। এ পর্যন্ত চন্দনাইশ- সাতকানিয়া আংশিক সংসদীয় আসনের এলডিপির নেতা- কর্মীরা তৃতীয়বারের মত আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছে। মুষ্টিমেয় আর কয়েকজন বাকী আছে তারা অচিরেই যোগদান করবে ইনশাআল্লাহ । আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই দেশকে একটি আদর্শ সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা এলডিপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, চন্দনাইশ পৌর এলডিপির সাধারণ সম্পাদক আখতারউদ্দিন, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইউছুপ, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আব্দুল মেম্বার, পৌরসভা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহস্রাধিক নেতা কর্মী যোগদান করেন।

অনুষ্ঠানে বিএনপি নেতা সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে যুবদল নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সালাউদ্দিন চৌধুরীসহ চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102