মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন,ভিডিও ফুটেজ যাচাইয়ের দাবি বোয়ালখালীতে ছেলেকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সহ সর্বমোট ০৮ জন আটক কলকাতার মহাজাতি সদনে স্টেট মিডিয়া কনক্লেভ সেমিনার সম্পন্ন বিশেষ অবদানে চট্টগ্রাম জেলার পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব আগামীকাল থেকে শুরু হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি আনোয়ারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার খলিফাপট্টি যুব সমাজের ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল সম্পন্ন বেহেলা হেল্পিং হ্যান্ডস অফ কলকাতা উদ্যোগে ৭ম তম বর্ষের গণেশ পূজা সম্পন্ন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা তৌফিক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) নিউরোসাার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রবিবার (১০ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। এতে ডা. মোস্তফা তৌফিক আগামী ১৮ মের মধ্যে নতুন পদে যোগদান করতে বলা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102