মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন,ভিডিও ফুটেজ যাচাইয়ের দাবি বোয়ালখালীতে ছেলেকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সহ সর্বমোট ০৮ জন আটক কলকাতার মহাজাতি সদনে স্টেট মিডিয়া কনক্লেভ সেমিনার সম্পন্ন বিশেষ অবদানে চট্টগ্রাম জেলার পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব আগামীকাল থেকে শুরু হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি আনোয়ারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার খলিফাপট্টি যুব সমাজের ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল সম্পন্ন বেহেলা হেল্পিং হ্যান্ডস অফ কলকাতা উদ্যোগে ৭ম তম বর্ষের গণেশ পূজা সম্পন্ন

সিলেট পলিটেকনিকের ইলেকট্রিক্যাল টেকনোলজির সরোজ কুমারের পদোন্নতিতে শিক্ষার্থীদের সংবর্ধনা

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

‎সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজির ১ম শিফটের বিভাগীয় প্রধান সরোজ কুমার হালদারের চিফ ইনস্ট্রাক্টর (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি উপলক্ষে ৭ম পর্বের ১ম শিফটের শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার সকাল ১২ ঘটিকায় ইনস্টিটিউটের হলরুমে ইলেকট্রিক্যাল টেকনোলজির ৭ম পর্বের ১ম শিফটের শিক্ষার্থী মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (পাওয়ার টেকনোলজি) অমল কৃষ্ণ চক্রবর্তী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক) গোলাম কিবরিয়া, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ইলেকট্রিক্যাল টেকনোলজি) প্রকৌশলী আশিকুর রহমান, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (কম্পিউটার ও সায়েন্স টেকনোলজি) রুমা আক্তার ও পরিতোষ মোদক।
‎এছাড়াও ইলেকট্রিক্যাল টেকনোলজির শিক্ষক জাকার উল্লাহ ও শরাফত হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, সরোজ কুমার হালদারের পদোন্নতি ইলেকট্রিক্যাল বিভাগের জন্য গৌরবের বিষয়। তাঁর নেতৃত্ব, দক্ষতা ও শিক্ষার্থীবান্ধব মনোভাব ভবিষ্যতেও বিভাগের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎শিক্ষার্থীদের পক্ষে সপ্তম পর্বের ১ম শিফটের ক্যাপ্টেন সৌরভ বলেন, “সরোজ স্যার সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর এই পদোন্নতিতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
‎এছাড়াও বুশরা, আকাশ, তাহমিদ, মারুফ, সাকি, অপূর্বসহ আরও অনেক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102