রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকের জিনিয়াসরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে পটিয়া জিরি জনকল্যাণ সংঘের বার্ষিক সভা ও নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ পটিয়ার তেকোটায় পরিমল- বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও স্মরণ সভা চন্দনাইশে মরহুম সিরাজুল ইসলামের স্মরণে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন আনোয়ারায় দিনেদুপুরে ছুরিকাঘাত মামলার আসামি আটক আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চন্দনাইশের বরমা যথেরমুখে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান প্রদান বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী

গ্রেফতার হল সিলেটের চাঞ্চল্যকর ফাহিমা হ’ত্যার মূল আসামী জাকির,ধর্ষণ শেষে হ’ত্যা করা হয়

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

‎সিলেটে ফাহিমা আক্তার নামে চার বছরের এক শিশু নিহতের ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। জাকির নিহত ফাহিমার প্রতিবেশি ও সম্পর্কে তার চাচা। সোমবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ এলাকাবাসী।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে যৌন নির্যাতন চালিয়ে ফাহিমাকে পরে হত্যা করে। এরপর স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমাকে ব্যাগে রাখেন জাকির। পরে সেই ওড়নাসহ বাদাঘাট এলাকার ডোবায় ফেলে দেন জাকির।সে-ই ডোবা থেকে শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিনমজুরের কাজ করেন।আর গ্রেপ্তার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

‎সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, জাকিরকে থানা হাজতে রাখা হয়েছে। বাইরে এলাকাবাসী বিক্ষোভ করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102