সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চেতনানাশক খাইয়ে অটো চালক হ ত্যা, গ্রেফতার ২ শোভাবাজার নাট মন্দিরে কৌবনি সংগীত ও সাংস্কৃতিক মঞ্চের রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ বাংলাদেশ বনাম পাকিস্তান এর মধ্যকার আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদের কণ্ঠে জমকালো হলো BIFA অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর ঝিনাইদহে ৯০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক: সিলেটে সাহিত্য-সংস্কৃতি চর্চার পথ আরও সুগম হবে পটিয়ার আমজু মিয়ার ১১৭তম বলী খেলা ও বৈশাখী মেলা,প্রধান অতিথি এনামুল হক এনাম এমপি আমার মা শুধু জন্মদাত্রী নন তিনি আমার জীবনের শ্রেষ্ঠ মেন্টর: নাহিদ আহমেদ সাংবাদিকতা-সমাজকর্মে অনন্য অবদানের জন্য “‘শান্তি ও মানবতা পদক’২৬ পেলেন অধীর বড়ুয়া

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক: সিলেটে সাহিত্য-সংস্কৃতি চর্চার পথ আরও সুগম হবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী। দেশভাগের আগের সময় থেকে এ অঞ্চলে সাহিত্য-সংস্কৃতির যে ধারা শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত রয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার সাহিত্য-সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডকে সর্বদা সমর্থন দিয়ে আসছেন।

রোববার (১০ মে) প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত ‘সিলেট বইমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হওয়া এ বইমেলা আগামী ১৮ মে পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

সিসিক প্রশাসক বলেন, “আমরা সবসময় সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করি। তাই এ ধরনের কর্মকাণ্ডে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আমরা ব্যথিত হই। আজ সিলেটে বইমেলার আয়োজন হয়েছে, এটি অত্যন্ত আনন্দের বিষয়। আমি আশা করি, এই বইমেলা প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “সিলেটে সাহিত্য-সংস্কৃতির বিকাশে সিটি কর্পোরেশন সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। বইমেলা আয়োজনসহ এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ বাস্তবায়নে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো এবং প্রবাসী ব্যবসায়ী জাবেদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাতুল নাজনীন আশা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102