রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ার আমজু মিয়ার ১১৭তম বলী খেলা ও বৈশাখী মেলা,প্রধান অতিথি এনামুল হক এনাম এমপি আমার মা শুধু জন্মদাত্রী নন তিনি আমার জীবনের শ্রেষ্ঠ মেন্টর: নাহিদ আহমেদ সাংবাদিকতা-সমাজকর্মে অনন্য অবদানের জন্য “‘শান্তি ও মানবতা পদক’২৬ পেলেন অধীর বড়ুয়া ইন্ডিয়ান মিউজিয়ামে মনিপাল হসপিটালের চিকিৎসকদের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন বাংলার মানুষের কাছে নতমস্তকে প্রনাম করলেন-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল আয়োজিত মহামতি বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত সূত্র আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত আনোয়ারা সর্দার পাড়ার অসহায় সনাতনী পবিবারের পাশে সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি কানু মাঝির পাড়ায় গঙ্গা পূজা অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

সাংবাদিকতা-সমাজকর্মে অনন্য অবদানের জন্য “‘শান্তি ও মানবতা পদক’২৬ পেলেন অধীর বড়ুয়া

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া

‎আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন ও শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে  Buddha Purnima Peace & Humanity Award 2026” প্রদান অনুষ্ঠানে
‎সাংবাদিকতা ও সমাজকর্মে অনন্য অবদান রাখায় ” শান্তি ও মানবতা পদক পেলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের প্রতিবেদক,  বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি,  বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা এবং বিভিন্ন সংগঠনের সংগঠক অধীর বড়ুয়া।
‎শনিবার ৯ মে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আলোকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভাধীন কধুরখীল মারজিন বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত ও ৩ দক্ষিণ  কোরিয়ান-মায়ানমার  আন্তর্জাতিক পর্যায়ে মানবতার লক্ষে সাংগঠনিক কাজের প্রতিনিধির সম্পৃক্ততায় ভেসাক ডে তথা শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এক অনুষ্ঠান পুর্ণাচার ভিক্ষু সংসদের সাধারন সম্পাদক ভদন্ত শরণসেন মহাস্থবির’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
‎এতে আশির্বাদক ছিলেন- ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ল মহাস্থবির, ভদন্ত  শুভানন্দ থেরো, ভদন্ত  সত্যানন্দ থেরো, ভদন্ত শরণশ্রী থেরো।
‎এতে অতিথি ছিলেন- দক্ষিণ কোরিয়ান নাগরিক HWPL Global03 Branch of International Peace Youth Group’s Coordinator  Mr. JACOB BAE. HWPL Global03 Branch Of  Peace Education  Department’s Coordinator  BENJAMIN KIM. মায়ানমার নাগরিক
‎ Ma KHANTIPANNA (Dhamma Teacher). চট্টগ্রাম -৮ আসনের সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ’র ছেলে বিশিষ্ট রাজনীতিবিদ এমাদ এরশাদ,
‎বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী,
‎উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা পম্পি বড়ুয়া, ৮ নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী।  উদযাপন কমিটির সভাপতি ও বাংলাদেশ মাইনোরেটি বুড্ডিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা.প্রভাত চন্দ্র বড়ুয়া, সাধক ডালিম বড়ুয়া,  ড. সবুজ বড়ুয়া, সংগঠক শ্যামল চৌধুরী,  বুদ্ধ কীর্তন শিল্পী তাপস বড়ুয়া, জুসি বড়ুয়া, ডা: রুপা বড়ুয়া, সুপর্ণা বড়ুয়া,  অনন্যা বড়ুয়াসহ কয়েকজনকে তাদের স্ব স্ব অবদানের জন্য Buddha Purnima Peace & Humanity Award 2026”  প্রদান করা হয়। 
‎এ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কধুরখীল মারজিন বিহার কমিটির সাধারন সম্পাদক  লায়ন সোহেল বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির  যুগ্ম সাধারণ সম্পাদক  পুলক বড়ুয়া, সম্পাদকীয় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়ুয়া। উপাসক সঞ্জয় বড়ুয়ার পঞ্চশীল প্রার্থণায় এ অনুষ্ঠান উপস্থাপনা করেন- প্রজ্ঞা বড়ুয়া ও মনিষা বড়ুয়া। এ উপলক্ষে সমাজে বিভিন্ন স্তরে অবদানরাখা ব্যক্তিবর্গদের সন্মাননা প্রদানসহ খন্ড ভাবনা অনুশীলন, বুদ্ধ পূর্ণিমা শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও ধর্মীয় অনুশীলনাদি অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানের প্রারম্ভে ধর্মীয় সংগীত পরিবেশন করেন সংগীত প্রশিক্ষক কমল বড়ুয়া।  এসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সভাপতি লায়ন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া,  বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পল্টু কান্তি বড়ুয়া,  মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়া,  শিক্ষক মিলন বড়ুয়া,  শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া, সংগঠক জেষু বড়ুয়া চৌধুরী ,  আশিষ বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, ঝিন্টু বড়ুয়া প্রমুখ, প্রদীপ বড়ুয়া প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102