বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

হযরত শাহজালাল (রহ.) মাজারের উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

‎আগামী ০৬, ০৭ ও ০৮ মে ২০২৬ খ্রি. অনুষ্ঠিতব্য হযরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।

‎সোমবার (৪ মে) বিকাল ৫:১৫ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর মাজার কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে উক্ত ব্রিফিং প্রদান করেন।

‎ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মহোদয় জানান, পবিত্র উরুস যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্পন্ন হয় সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেন না ঘটে, সে বিষয়েও তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান। উরুস সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে। চুরি ও ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজাউল হাসান কয়েছ লোদী, ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট মহানগর বিএনপি, এমদাদুল হক, সাধারণ সম্পাদাক, সিলেট মহানগর বিএনপি, হযরত শাহজালাল (রহ.) মাজার ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ, দরগাহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102