বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতার বড়বাজারে উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগিআদিত্য নাথ চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা এসআইআর এর বিরম্বনায় ভোটারেরা নির্বাচন কমিশনের ভূমিকা কি ? শ্যামপুকুর কেন্দ্রের প্রার্থী পূর্নিমা চক্রবর্তীর কার্যালয়ে সংবাদকর্মীরা “‘বিয়ে করবো তোমাকেই’—নতুন চমক নিয়ে ফিরছেন শিহাব মন্ডল” সংস্কৃতি চর্চা মানুষকে মানবিক করে তোলে,সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের সঙ্গীত সন্ধ্যায় বক্তারা রায়পুরে সেতু নির্মাণকাজে স্থবিরতা, চাঁদাবাজির অভিযোগে চরম দুর্ভোগে এলাকাবাসী চট্রগ্রামে সিটি কলেজে হামলার প্রতিবাদে পাহাড়তলী থানা যুবদলের বিক্ষোভ মিছিল মূখ্যমন্ত্রী যোগীআদিত্য নাথ জোড়াসাঁকোতে আগমনে সাজ সাজ রব ১৫ বছর পর পলাতক ৪ আসামি আটক

এসআইআর এর বিরম্বনায় ভোটারেরা নির্বাচন কমিশনের ভূমিকা কি ?

তরুণ বিশ্বাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে,যাদের অনেকেই এখানে স্থায়ীভাবে বসবাসকারী ছিলেন। এই মুছে ফেলা ভোটাররা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। ভূক্তভোগী রাজু ঘোষ এই প্রসঙ্গে ২০ এপ্রিল সোমবার ২০২৬ তারিখে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।উত্ত সন্মেলনে এডভোকেট অরিন্দম দাস উল্লেখ করেছেন বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী,প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ সুপ্রিম কোর্ট পর্যন্ত আবেদন পৌঁছে দিয়ে অনুরোধ করেছেন যে তাদের নাম আবার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। এ বিষয়ে সুপ্রিম কোর্ট তাদের আশ্বাস দিয়েছে যে তারা বিষয়টি নিয়ে এগোতে পারবেন,তবে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবার নতুন করে আবেদন করতে হবে এমনটাই দাবি মুছে ফেলা ভোটারদের।প্রথমে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ২০ তারিখের মধ্যে যেসব ভোটারের নাম বাতিল করা হয়েছে,তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু পরে বলা হয় যে এবারের নির্বাচন শেষ হওয়ার পর তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে। ১৩ তারিখে সুপ্রিম কোর্টে আপিল করা হয় এবং ১৬ তারিখে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দেয় বিষয়টি তদন্ত করার জন্য,যাতে প্রকৃত ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। তবে এর জন্য তাদের আবার নতুন করে ভোটার আইডি কার্ডের আবেদন করতে হতে পারে। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে, কারণ যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন এবং ভোট দিয়ে আসছেন,তারা চান না যে তাদের ভোট ছাড়াই এবারের নির্বাচন সম্পন্ন হোক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102