মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড ইন্টার স্কুল মিউজিক্যাল ট্যালেন্ট হান্ট সম্পন্ন

তরুণ বিশ্বাস
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

স্কুলপড়ুয়াদের মধ্যে সঙ্গীত প্রতিভার বিকাশ ও চর্চাকে উৎসাহিত করতে কলকাতায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘ইন্টার স্কুল মিউজিক্যাল ট্যালেন্ট হান্ট’ সিজন ১। বর্ণাঢ্য ও সঙ্গীতমুখর এই অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল ফেলোশিপ অফ রোটারিয়ান মিউজি শিয়ানস IFRM সুর সঙ্গম সহযোগী সংস্থা হিসেবে পাশে ছিল আরআই ডিস্ট্রিক্ট ৩২৯১ ইন্টার‍্যাক্ট কাউন্সিল।১৭ থেকে ১৮ এপ্রিল সফলভাবে সম্পন্ন হয়। কলকাতার ৪৮৮,অজয়নগরে অবস্থিত ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন স্কুলের খুদে শিল্পীরা অংশগ্রহণ করে নিজেদের সঙ্গীত প্রতিভা মেলে ধরার সুযোগ পায়। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠান আইপিডিজি এ কে এস ড. কৃষ্ণেন্দু গুপ্ত। বিশেষ কারণবশত তিনি উপস্থিত থাকতে না পারলেও আয়োজনের সাফল্য কামনা করেন এবং উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। উল্লেখযোগ্য ভাবে,এই অনুষ্ঠানের অ্যাওয়ার্ড পার্টনার ছিল অক্সফোর্ড বুকস্টোর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুই দিন ধরে চলা এই সঙ্গীত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ,মনোমুগ্ধকর পরিবেশনা এবং উৎসবমুখর আবহ সকলের মন জয় করে নেয়। আয়োজকদের মতে,ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গীত প্রতিভাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102