মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

বারাসাতে টাটা গোষ্ঠীর জুয়েলারি ব্র্যান্ড তনিশকের পুনঃউদ্বোধন

তরুণ বিশ্বাস
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

পূর্ব ভারতে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে টাটা গোষ্ঠীর শীর্ষ জুয়েলারি ব্র্যান্ড তনিশক বারাসাতে তাদের স্টোরের পুনঃ উদ্বোধন করল ১৮ এপ্রিল। প্রায় ৫,০০০ বর্গ ফুটের এই আধুনিক শোরুম টি ডিজাইন উৎকর্ষতা ও গ্রাহক-কেন্দ্রিক ভাবনার সমন্বয়ে তৈরি,যেখানে প্রশস্ত ও আকর্ষণীয় শপিং অভিজ্ঞতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার শীর্ষ আধিকারিকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিত্ব তনুশ্রী শংকর ও চায়না পাল। সৃজনী সম্মান’ অনুষ্ঠানের মাধ্যমে শিল্প ও সংস্কৃতির আবহে মুখরিত হয় আয়োজন।
নতুন স্টোরে প্লেইন গোল্ড,ডায়মন্ড,রঙিন রত্নপাথর ও ঐতিহ্যবাহী পোলকির বিস্তৃত সম্ভারের পাশাপাশি ‘Hues’, ‘Aabahon’, ‘Glam Days’ ও ‘Rivaah’-এর মতো জনপ্রিয় কালেকশন রাখা হয়েছে,যা উৎসব ও বিয়ের মরসুমকে সামনে রেখে সাজানো।
উদ্বোধন উপলক্ষে ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিটি গয়না ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিনামূল্যে স্বর্ণমুদ্রার বিশেষ অফার। সংস্থার রিজিওনাল বিজনেস হেড গৌরব কৃষ্ণ জানান এই নতুন স্টোর টির মাধ্যমে আমাদের মূল লক্ষ্য ছিল এমন একটি গ্রাহককেন্দ্রিক পরিবেশ তৈরি করা যা জুয়েলারি কেনার সম্পূর্ণ অভিজ্ঞতাকেই আরো উন্নত করে তোলে।গ্রাহকদের প্রতি একটি নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তানিশ্কের সার্কেল বিজনেসেড অলোক রঞ্জন বলেন,বারাসাতে আমাদের নতুন স্টোরের উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে উপস্থিতি আরও প্রসারিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী আমরা এমন পরিসর তৈরি করেছি যেখানে ডিজাইনের উৎকর্ষতা ও ব্যক্তিগত কৃত পরিষেবা স্বাভাবিক ভাবেই একে অপরের সঙ্গে মিশে যায়। গ্রাহকদের আনন্দের মুহূর্তের অংশ হতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।” সংস্থার আরও দাবি, উন্নত পরিষেবা ও বৈচিত্র্যময় ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের এক নতুন মানের কেনা কাটার অভিজ্ঞতা প্রদানই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102