সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের বোয়ালখালীতে পহেলা বৈশাখ ঘিরে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজন প্রস্তুতি সম্পন্ন সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ প্রাইম হোটেলে বিএস ইনস্টিটিউটের বার্ষিক সভা অনুষ্ঠিত — বোয়ালখালীতে সংঘনায়ক ড. এস ধর্মপাল মহাথের স্মৃতি ধর্মীয় বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত আনোয়ারায় শিল্প প্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা ও স্থানীয়দের অগ্রাধিকার এর দাবি মুকুন্দপুর মনিপাল হাসপাতালে নতুন সংযোজনে সাংবাদিক সম্মেলন সিলেটে শুরু সাতদিনব্যাপী এসএমই পণ্য মেলা সিলেট মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা “ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত রামরিক ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট যুব ঐক্য পরিষদর সদস্য নিবন্ধন ও কর্মীসভা অনুষ্ঠিত

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদর সহযোগী সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার সদস্য নিবন্ধন কার্যক্রম ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার নগরীর ব্রম্মময়ী মন্দিরে অনুষ্ঠিত সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখার পৃথক সদস্য নিবন্ধন কার্যক্রম ও কর্মীসভায় বিদ্যুৎ কান্তি সেনকে সিলেট জেলার আহবায়ক ও রজত কান্তি চক্রবর্তী কে সদস্য সচিব এবং রকি দেব কে মহানগর শাখার আহবায়ক ও ঋষিকেশ দাস কে সদস্য সচিব করে এডহক কমিটি গঠন করা হয়।
কর্মীসভাদ্বয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সজীব বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল,মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ দেব,পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস,যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট জহর লাল দাস,এডভোকেট ধনঞ্জয় দাস ধনু,সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রাউত,কিশোর দেব,পরিবেশ বিষয়ক সম্পাদক বিমল দেবনাথ, সুবিনয় চন্দ্র মল্লিক,জিডি রুমু,নন্দন পাল,দিপক দাস,অপরেশ দাস অপু,সঞ্জয় পাল,বিধান চন্দ,সঞ্জিত রায় সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, পূজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া জেলার অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন রজত কান্তি চক্রবর্তী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102