বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শাবিপ্রবিতে ক্যান্সার সচেতনতা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাহিত্য ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের মতবিনিময় স্বাস্থ্য প্রসারের লক্ষ্যে কার্যক্রম ও উদ্ভাবনের জন্য ফাউন্ডেশন FAITH আইসিসিআর স্কলারশিপের ৭৭ বছরপূর্তি অনুষ্ঠানে সিসিক প্রশাসক, আইসিসিআর স্কলারশিপ আমাদের শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ বরাহনগর বিজেপি প্রার্থী সজল ঘোষ নমিনেশন জমা করলেন ডাঃএস.কে.আগরওয়াল বিশ্ব স্বাস্থ্য দিবসে মহাবীর শান্তি পুরস্কারে সম্মানিত আদ্যাপীঠের সভাপতি কাম ট্রাস্টি ব্রহ্মচারী রীতেন ভাই স্মরণে সাধু ভান্ডারা চন্দনাইশ উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সম্মিলিত বর্ষবরণ র‍্যালী উদ্যাপন কমিটি গঠিত সিলেটে আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন ও কৃষকবাজার চালু হচ্ছে আগামী শনিবার বোয়ালখালী পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী স্কুল মাঠে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন-২০২৬

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাহিত্য ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের মতবিনিময়

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. জি. এম. সরফরাজের সঙ্গে (৮ এপ্রিল) বিকাল ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে “শব্দকথা লেখক পাঠক ফোরাম”।
এ সময় উপস্থিত ছিলেন শব্দকথা প্রকাশনের প্রকাশক, প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদ, শব্দকথা প্রকাশন এর উপ-সম্পাদক আখতার উজ্জামান সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরপদার জামান, উপদেষ্টা হেলাল আহমেদ, সহ-সভাপতি এনি মনি দাস ও শিরিন আক্তার সোনিয়া এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব খোকন। এছাড়াও জেলার শতাধিক শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে “শব্দকথা লেখক পাঠক ফোরাম”-এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ছোটকাগজ ‘ত্রৈমাসিক শব্দকথা’র বিশেষ সংখ্যাগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও সংগীতশিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, জাসাস হবিগঞ্জ জেলা আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী এবং নাট্যভাস্কর পর্ষদের সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102