শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে নিয়মিত ফুটবলসহ সব ধরনের খেলাধুলা চালুর আহ্বান বাণিজ্যমন্ত্রীর কালীগঞ্জে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মৃত্যুর পরও অনিরাপদ যাত্রা, সেতুর অভাবে নৌকায় লাশ পারাপার সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান বোয়ালখালীতে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর আনোয়ারায় চা না দেওয়ায় তর্ক, মারধরে বৃদ্ধের মৃত্যু চন্দনাইশের বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহফুজুল হক এর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পটিয়ার জিরি গ্রামের স্বর্গীয় অমূল্য রঞ্জন নাথ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বোয়ালখালীতে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর আহলা দরবার শরিফে শাহসূফি সৈয়দ মাওলানা মাজহারুল ইসলাম আল মাইজভান্ডারী (ইসলাম মাওলা)-এর ৪৪তম ওরস আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নগরীর চকবাজারের কাতালগঞ্জ আবাসিক এলাকায় আহলা দরবার শরিফকেন্দ্রিক সংগঠন আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আহলা দরবার শরিফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, নুরুল কবির, ডা. আজিজুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও কলামিস্ট মাসুদ ফরহান অভি, এনসিসি ব্যাংক খাতুনগঞ্জ শাখার ম্যানেজার (রিলেশনশিপ) মো. ফরহান শাহ, আইএফআইসি ব্যাংক বোয়ালখালী শাখার ম্যানেজার (অপারেশনস) মো. রায়হান শাহ, আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ, সবুর ভান্ডারী, আনোয়ারুল হক, হোসাইনুল হক, নাছির উদ্দিন, ইউপি সদস্য দিদার, ইঞ্জিনিয়ার মাহবুব, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, মাওলানা ওমর ফারুক, ফরিদ উদ্দিন, ব্যবসায়ী জালাল উদ্দিন, রাশেদ, সরোয়ার, ইমন, কাজল, আসিফ ও শাফায়েত আহমদ মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল বলেন, আগামী ১৪ ডিসেম্বর মহাসমারোহে আহলা দরবার শরিফে ইসলাম মাওলার ৪৪তম ওরস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবার শরিফ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, হামদ ও নাতে রাসুল, ওয়াজ মাহফিল, ফাতেহা পাঠ, জিকির, মিলাদ, দোয়া ও ছেমা মাহফিল।

তিনি আরও বলেন, দেশ-বিদেশ থেকে আগত ভক্ত ও আশেকানদের সুবিধার কথা বিবেচনায় রেখে ওরসের সব আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102