শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পটিয়ার জিরি গ্রামের স্বর্গীয় অমূল্য রঞ্জন নাথ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত মুহিবুর রহমান একাডেমিতে সফলভাবে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি লংগদুতে গাঁথাছড়া বাইকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংকটজনক অসুস্থতা কাটিয়ে নতুন জীবনের পথে এ নিউ ডন আইসিইউ কেয়ার কানেক্ট’ মণিপাল হাসপাতাল গোয়ার Film Bazaar থেকে কলকাতার KIFF বাংলা সিনেমার বিশ্বজয়ের রূপরেখায় সুচন্দ্রা এক্স ভানিয়া সফল খামারি হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী হাকিমপুরে পুলিশী অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে আটক ১ চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৭ শে নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বক্তব্য দেন। সমাবেশে প্রধান অতিথি জেলা জামায়াতের আমীর মাওলানা আঃ আওয়াল তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপতৎপরতা বন্ধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আঃ হাই এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আঃ আলিম,জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম ও ছগির আহম্মেদ, মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর রহমান, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন,শহর শিবিরের সভাপতি উবাইদুল্লাহ খান, জেলা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102