সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গণেশ দাস ও শিখা রানী দাস কালচারাল একাডেমির শুভ বিজয়ার মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে রাশেদ খাঁনের ডিও লেটারের প্রেক্ষিতে নতুন সড়ক নির্মাণের নির্দেশনা সক্ষম মানুষের পাশে দাঁড়াতে স্নেহের পরশ কল্যাণ প্রকল্প’-এর উদ্যোগ ইয়ং রিক্রিয়েশন ক্লাব CWBTA & MASA এর যৌথ ভাবে পরিবেশ বান্ধব সম্মান দুর্গাপূজার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি : অধ্যাপক ড. খালিদুর রহমান আনোয়ারায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৯ মামলা ও জরিমানা পটিয়ায় সুচক্রদন্ডী রাস মহোৎসব উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান পটিয়ার কোঁলাগাঁও নবারুন শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক চড়ুইভাতির কর্মসূচী পালিত আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ, পরিচয় নিয়ে ধোঁয়াশা

ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে রাশেদ খাঁনের ডিও লেটারের প্রেক্ষিতে নতুন সড়ক নির্মাণের নির্দেশনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়) ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খাঁনের চাহিদাপত্র বা ডিও (D.O.) লেটারের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, নির্দেশনায় ‘পরিবেশবান্ধব গ্রামীণ রাস্তা নির্মাণ (EFRDP)’ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় ইউনিব্লকের (Uniblock) মাধ্যমে একটি করে নতুন সড়ক নির্মাণ প্রকল্প গ্রহণের কথা বলা হয়েছে।
এছাড়া, শুধু ঝিনাইদহ নয়—দেশব্যাপী সকল উপজেলার আইডি নম্বরবিহীন (Non-ID) সড়কগুলোতে ইউনিব্লক অথবা সিসি ব্লক দিয়ে রাস্তা নির্মাণের জন্য নতুন প্রকল্প প্রণয়নেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামীণ অনেক কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102