রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন বোয়ালখালীতে লোকসংগীত বিষয়ক পরিবেশনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

সনজিত কুমার শীল – আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতা ও একাগ্রতার জন্য পুরস্কৃত হয়েছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ওয়াহিদ আব্দুল শহিদ। গত ১৯ শে নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার ইউএই সরকারের মানব সম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় হতে লেবার মার্কেট অ্যাওয়ার্ডটি লাভ করেন সিলেট প্রবাসী বাংলাদেশী আব্দুল শহিদ।

এটি ছিল এ ধরনের আয়োজনের চতুর্থ পর্ব। বৃহস্পতিবার আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে মন্ত্রণালয় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে ও অন্যান্য বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্ট অব ডেভেলপমেন্ট এন্ড ফলেন হিরোজ ডিপার্টমেন্ট এর ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান।
মানবসম্পদ ও আমীরতিকরণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই পুরস্কারটি লক্ষ্য হলো বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া, শীর্ষস্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা ও কর্মীদের সম্মানিত করা এবং সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজারের সফল চর্চা গুলো তুলে ধরা।

বিভিন্ন পর্বে মোট ৩৩,০০০ আবেদনকারীর মধ্য থেকে চুড়ান্ত পর্বের বিজয়ীদের বাছাই করা হয়।

এই ক্যাটাগরিতে চারজনের মধ্যে ১ জন ফিলিপাইন,১ জন নেপাল, ১ জন বাংলাদেশি ও একজন উগান্ডার নাগরিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
মোহাম্মদ ওয়াহিদ ওয়ার্কফোর্স ক্যাটাগরিতে লেবার মার্কেট ট্যালেন্টস (স্টোরিজ অব পার্সিভিয়ারেন্স) পুরস্কার বাবদ একটি অভিজ্ঞান পত্র স্বর্ণপদক ও নগদ ৫০ হাজার দিরহাম (প্রায় ১৭ লক্ষ টাকা) লাভ করেন।
আবদুল ওয়াহিদ বলেন এ পুরস্কার শুধু আমার গর্বের নয় সারা বাংলাদেশি প্রবাসীদের গর্বের। তিনি বলেন আরব আমিরাত সরকারের প্রতি সম্মান এবং এ দেশে অবস্থানরত সকল প্রবাসীরা আইন কানুনের প্রতি সব সময় শ্রদ্ধা এবং বিনয়ী হতে হবে। আমরা যেমন আমাদের দেশকে ভালবাসি তেমনি প্রবাসেও আমরা আমার দেশের মতো আমিরাতকেও ভালোবাসি।।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102