রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী বাঁশখালীতে দুই জমজ কন্যাশিশু ও পিতার লাশ উদ্ধার , চিরকুট লিখে দায়ী করলেন শাশুড়ীকে আনোয়ারায়  চোলাইমদসহ আটক এক হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের বিশেষ সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্টান সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময়

নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

‎
আনোয়ারা  ( চট্টগ্রাম ) প্রতিনিধি
‎
‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
‎
‎গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
‎
‎স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই বাসায় যান। তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁকে থানায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
‎
‎আজ শনিবার সকালে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, কামাল উদ্দিন কর্ণফুলীর স্থায়ী বাসিন্দা নন। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলায়। দেড় মাস ধরে তিনি কর্ণফুলীর সিডিএ টেক এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। গতকাল রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁর ভাড়া বাসায় যান। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।
‎
‎পুলিশের এই কর্মকর্তা জানান, কামাল উদ্দিনকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তার স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় আগে থেকে কোনো লিখিত অভিযোগও ছিল না।
‎
‎ওসি নূর আহমেদ বলেন, ‘স্থানীয় লোকজনের কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু অভিযোগ এসেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।’
‎
‎এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‎
‎‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করেন। তাঁর এসব বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই সেসব ভিডিও শেয়ার করেছেন। মন্তব্য করেছেন।
‎
‎
‎
‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102