রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী বাঁশখালীতে দুই জমজ কন্যাশিশু ও পিতার লাশ উদ্ধার , চিরকুট লিখে দায়ী করলেন শাশুড়ীকে আনোয়ারায়  চোলাইমদসহ আটক এক হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের বিশেষ সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্টান সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময়

আনোয়ারায়  চোলাইমদসহ আটক এক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

‎
‎ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাইমদসহ মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ।
‎
‎গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর আনোয়ারা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জলকালি বাজার এলাকায় জয়কালী জালাকুমারী মন্দিরের পেছনে নাগো হাজীর দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া খয়রাতির বাড়ির মৃত খুইল্লা মিয়ার ছেলে।
‎
‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪০ লিটার চোলাইমদসহ একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
‎
‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102