মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর আমুচিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রত্যাশায় শ্যামা পূজামণ্ডপ পরিদর্শনে সাজিয়া এমদাদ আনোয়ারায় গ্রামীণ ব্যাংকে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ আনোয়ারায় রাজনীতি নিষিদ্ধ দলের ৩ নেতা-কর্মী আটক আনোয়ারা-বাশঁখালী পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে অবরোধের চেষ্টা পটিয়ার জিরি গ্রামে বাসী বালা দেবীর মহাপ্রয়ান উপলক্ষে বিদেহী আত্মার সদগতি কামনায় মহতী ধর্মীয় অনুষ্টান সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিলেটে হার এড়ালো বাংলাদেশ সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনায়‎ সভাপতিমণ্ডলীর সদস্য হলেন এমপি সরওয়ার জামাল নিজাম সম্প্রীতি, সমতা ও মানবিকতার বার্তায় চট্টগ্রামে অনুষ্ঠিত হলো Youth-Led Peace Fair 2026 মোছাফ্ফায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের চট্টগ্রাম ৯ আসনের আবু সুফিয়ান এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ

আনোয়ারায় গ্রামীণ ব্যাংকে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি
‎
আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও ব্যাংকের কিছু পুরোনো কাগজপত্র পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ব্যাংকের নিচতলার জানালার ভাঙা কাঁচ দিয়ে ককটেল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ব্যাংকের দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। আগুনে ব্যাংকের কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
‎
আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিচতলায় কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবেই দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। তবে এ বিষয়ে তাঁরা সাংবাদিকদের কোনো তথ্য দিচ্ছেন না।
‎
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে ব্যাংকের বারখাইন শাখার নিচতলায় আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। প্রাথমিক ধারণায় বলা হচ্ছে, নিচতলার জানালার ভাঙা কাঁচ দিয়ে ককটেল ছুড়ে মেরে আগুন দেওয়া হতে পারে। দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
‎
‎গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এটি ককটেল বিস্ফোরণ নাকি শুধু অগ্নিসংযোগ, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
‎
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102