মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ থেকে বিলপুরে শুরু হচ্ছে রাস মহোৎসব লংগদু তিনটিলা বন বিহারের কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ গণেশ দাস ও শিখা রানী দাস কালচারাল একাডেমির শুভ বিজয়ার মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে রাশেদ খাঁনের ডিও লেটারের প্রেক্ষিতে নতুন সড়ক নির্মাণের নির্দেশনা সক্ষম মানুষের পাশে দাঁড়াতে স্নেহের পরশ কল্যাণ প্রকল্প’-এর উদ্যোগ ইয়ং রিক্রিয়েশন ক্লাব CWBTA & MASA এর যৌথ ভাবে পরিবেশ বান্ধব সম্মান দুর্গাপূজার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি : অধ্যাপক ড. খালিদুর রহমান আনোয়ারায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৯ মামলা ও জরিমানা

কর্ণফুলীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে শারদীয় উপহার বিতরণ করলেন সাংসদ নিজাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কর্ণফুলী উপজেলার সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে শারদীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার কর্ণফুলী উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

‎এসময় সভাপতিত্বে করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. রিদুয়ানুলইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি ) এস এম আমিরুল মোস্তফা।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি দেশের ঐতিহ্য। দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যেই এ শারদীয় উপহার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এড. এস এম ফোরকার , সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম একান্ত সচিব আক্তার নবী,সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম হারুন আর রশীদ , সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন ফারুকী , দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি জিএম জসিম উদ্দিন , দক্ষিণ জেলা শ্রমিকদলের সহ সভাপতি সোলেমান , কর্ণফুলী উপজেলা বিএনপির নেতা মাহামুদুল রহমান মান্না, তাতিদলের সভাপতি নুরুল  আবসার,  উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: ফোরকান,

হটগসাবেক শ্রমিকদলের ছাবের, আবসার চৌধুরী , বড়উঠান বিএনপির নেতা শাহদাত হোসেন, শিকলবাহা ইউনিয়নের ওলামা দলের সদস্য সচিব আব্দুল হালিম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: ইলিয়াসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কর্ণফুলী উপজেলার সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102