রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুধাবিতে পর্দা উঠল ‘সেনমার স্যানিটারি বাংলাদেশ প্রবাসী ক্রিকেট লিগ (বিপিএল) ২০২৬’ কারাবন্দি মায়ের সঙ্গে জীবিত অবস্থায় আর দেখা হলো না সন্তানের সিলেটে নিয়মিত ফুটবলসহ সব ধরনের খেলাধুলা চালুর আহ্বান বাণিজ্যমন্ত্রীর কালীগঞ্জে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মৃত্যুর পরও অনিরাপদ যাত্রা, সেতুর অভাবে নৌকায় লাশ পারাপার সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান বোয়ালখালীতে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর আনোয়ারায় চা না দেওয়ায় তর্ক, মারধরে বৃদ্ধের মৃত্যু চন্দনাইশের বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহফুজুল হক এর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে গুনীজনদের “বঙ্গ শারদ সম্মান” সুজাতা সদনে সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

 

তরুণ বিশ্বাস,কলকাতা-

কলকাতার সুজাতা দেবী স্মৃতি সদনে ১১ অক্টোবর রবিবার ২০২৬ আয়োজিত হলো বঙ্গ শারদ সম্মান। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয়। ওয়ার্ল্ডওয়াইড অ্যাওয়ার্ডস গ্রুপ কর্তৃক উপস্থাপিত এবং ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের ডিরেক্টর আনজারুল সেখের সার্বিক তত্ত্বাবধানে সুচারুভাবে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হল । অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্টজনদের উপস্থিতি যাদের মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ সরকারের ল’ সুপারিনটেনডেন্ট ড.পার্থ সরকার, ইউনিভার্সিটি অফ মার্লিনের USA প্রফেসর ড.রুদ্ররূপ গুপ্ত,এসবিআই এর অবসরপ্রাপ্ত চিফ ম্যানেজার অ্যাম্বাসেডর ড.প্রদীপ কুমার বাসু, হাইকোর্টের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট শামিমা খাতুন এবং সিএস নিধি জজোদিয়া। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ও ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন এইচআর আসমোতারা শেখ এবং জ্যোতিকা সরকার। বাংলার বুকে অবিস্মরণীয় এই দিনটি সাক্ষী হয়ে থাকলো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102