বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাবার অনুপ্রেরণাতেই ছোটবেলা থেকে গানের জগতে পা রাখেন নুসরাত জাহান কৃতি তৃণমূল নেতাকর্মী ও জনগণই দলের মূল শক্তি- আনোয়ারায় লায়ন হেলাল সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ মুকুন্দপুর মনিপাল হাসপাতালে স্তন ক্যান্সার সচেতনতা মূলক অনুষ্ঠান ‌‌ ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া পলতা শান্তিনগর শিশু ভবনে শিশুদের স্বপ্নের আনন্দ ভাগে পুজোর সার্থকতা বারাসাত রবীন্দ্র ভবনে শিশু সুরক্ষায় এক মঞ্চে প্রশাসন ‌ কর্ণফুলীতে কবিরাজি চিকিৎসায় পিতার হাতে ছেলের মৃত্যুর অভিযোগ আনোয়ারায় ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় সভায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির লংগদু প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

তৃণমূল নেতাকর্মী ও জনগণই দলের মূল শক্তি- আনোয়ারায় লায়ন হেলাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ওপর কারও একক মালিকানা নেই। তৃণমূল নেতাকর্মী ও জনগণই দলের মূল শক্তি।

মঙ্গলবার (৬ অক্টোবর) আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে করণীয় নির্ধারণ, দলীয় কার্যক্রম গতিশীল ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাদের হুঁশিয়ার করে হেলাল উদ্দিন বলেন, ‘দলের ওপর কারও একক মালিকানা নেই। সংসদ সদস্যরা দলের প্রতিনিধি। সাংগঠনিক সিদ্ধান্ত ও দলীয় কার্যক্রমে জেলা নেতৃত্ব ও তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিতে হবে। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে কাজ করতে হবে।’

তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নেতাকর্মীদের বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ড, মামলা-হামলা, সাংগঠনিক ভূমিকা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হবে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হবে।

প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কোনো ইউনিয়নে দলীয় সমর্থন কে পাবেন, তা ওই ইউনিয়নের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়েই নির্ধারণ করা হবে। জেলা থেকে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নেওয়া হবে।

দলের দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়ে হেলাল উদ্দিন বলেন, যারা দীর্ঘদিন দলের কঠিন সময়ে মাঠে ছিলেন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং মামলা-হামলার মধ্যেও দলকে ছেড়ে যাননি, তাদের রাজনৈতিক ত্যাগ ও জনসম্পৃক্ততা বিবেচনায় নেওয়া হবে। শুধু দলীয় সমর্থন পেলেই হবে না, জনগণের ম্যান্ডেট নিয়েই নির্বাচিত হতে হবে।

তিনি বলেন, আগামী জানুয়ারির শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাই সময়ক্ষেপণ না করে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে গিয়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ দ্রুত শেষ করতে হবে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রার্থীদের রাজনৈতিক পরিচয়, সাংগঠনিক পদ, অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক অবস্থান, জনসম্পৃক্ততা ও যোগ্যতার তথ্য যাচাই-বাছাই করে দলীয় সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির সদস্য মাস্টার মো. রফিক, সরওয়ার হোসেন মাসুদ, দিল মোহাম্মদ মনজু, জাগির আহমদ ও মনছুর উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102